০১৭২৬২৫৬৭৩৯
জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৯টি পদে মোট ১১৩ জনের বিশাল নিয়োগ
বগুড়া ডিসি অফিস স্মারক: 05.50.1000.008.55.050.26.1510 শেষ তারিখ: 13 Sep 2026

জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৯টি পদে মোট ১১৩ জনের বিশাল নিয়োগ

জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: রাজস্ব প্রশাসনে ৯টি ক্যাটাগরিতে মোট ১১৩ জনের নিয়োগ। যোগ্যতা: এসএসসি/এইচএসসি/সমমান। আবেদনের শেষ তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৬।


বগুড়া জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য সরকারি চাকরির দারুণ এক সুযোগ নিয়ে এলো জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়া। রাজস্ব প্রশাসনের আওতাধীন শাখাসমূহ, উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসসমূহে ৯টি ক্যাটাগরির শূন্য পদে মোট ১১৩ জন জনবল অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আগ্রহী যোগ্য প্রার্থীরা ঘরে বসেই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে (Teletalk-এর মাধ্যমে) আবেদন সম্পন্ন করতে পারবেন। নিচে পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন ফি ও আবেদন পদ্ধতির বিস্তারিত তুলে ধরা হলো।

এক নজরে DC Bogura নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

  • প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়া (রাজস্ব শাখা)
  • মোট শূন্য পদ: ১১৩টি
  • পদের ক্যাটাগরি: ০৯টি
  • আবেদনের যোগ্যতা: বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা
  • চাকরির ধরন: সরকারি / রাজস্বখাতভুক্ত (অস্থায়ী)
  • অনলাইন আবেদন লিংক: https://dcbogura.teletalk.com.bd

  • আবেদন শুরুর তারিখ: ২৪ আগস্ট ২০২৬, সকাল ১০:০০ টা
  • আবেদনের শেষ তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৪:০০ টা

পদের নাম, গ্রেড, স্কেল ও শিক্ষাগত যোগ্যতা (মোবাইল ফ্রেন্ডলি ছক)

ক্রমিক | পদের নাম, গ্রেড ও স্কেল | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী০১ | ড্রাফটসম্যান
(১৫তম গ্রেড: ৯,৭০০ – ২৩,৪৯০/-)  | ০২টি | (ক) স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ/সমমানের GPA-তে HSC বা সমমান উত্তীর্ণ। 
(খ) অনুমোদিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম ৬ মাসের সিভিল ড্রাফটিং ট্রেডকোর্স সনদপ্রাপ্ত। 

০২ | অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
(১৬তম গ্রেড: ৯,৩০০ – ২২,৪৯০/-)  | ০১টি | (ক) স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ/সমমানের GPA-তে HSC বা সমমান উত্তীর্ণ। 
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। 

০৩ | সার্টিফিকেট পেশকার
(১৬তম গ্রেড: ৯,৩০০ – ২২,৪৯০/-)  | ১১টি | (ক) স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ/সমমানের GPA-তে HSC বা সমমান উত্তীর্ণ। 
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। 

০৪ | ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী
(১৬তম গ্রেড: ৯,৩০০ – ২২,৪৯০/-)  | ১২টি | (ক) স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ/সমমানের GPA-তে HSC বা সমমান উত্তীর্ণ। 
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। 

০৫ | মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী
(১৬তম গ্রেড: ৯,৩০০ – ২২,৪৯০/-)  | ১১টি | (ক) স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ/সমমানের GPA-তে HSC বা সমমান উত্তীর্ণ। 
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। 

০৬ | ট্রেসার
(১৬তম গ্রেড: ৯,৩০০ – ২২,৪৯০/-)  | ০২টি | (ক) স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ/সমমানের GPA-তে HSC বা সমমান উত্তীর্ণ। 
(খ) ড্রয়িং বিষয়ে ন্যূনতম ৬ মাসের সার্টিফিকেট কোর্স সনদপ্রাপ্ত। 
(গ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও টাইপিং স্পিড বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ। 

০৭ | কার্যসহকারী
(১৬তম গ্রেড: ৯,৩০০ – ২২,৪৯০/-)  | ০১টি | (ক) স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ/সমমানের GPA-তে HSC বা সমমান উত্তীর্ণ। 
(খ) সিভিল ড্রাফটিং বিষয়ে ন্যূনতম ৬ মাসের সার্টিফিকেট কোর্স সনদপ্রাপ্ত। 
(গ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও টাইপিং স্পিড বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ। 

০৮ | অফিস সহায়ক
(২০তম গ্রেড: ৮,২৫০ – ২০,০১০/-)  | ৭২টি | কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA-তে SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

০৯ | নিরাপত্তা প্রহরী
(২০তম গ্রেড: ৮,২৫০ – ২০,০১০/-)  | ০১টি | কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA-তে SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

dc office bogura.png 396.19 KB

বিশেষ নির্দেশনা: ১. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ২. একজন প্রার্থী কেবল যেকোনো ০১টি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। ৩. বিগত ০৮/১০/২০২৩ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ২০তম গ্রেডের যে সকল প্রার্থী পূর্বে আবেদন করেছিলেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

আবেদনের বয়সসীমা

  • ০১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর-এর মধ্যে হতে হবে।
  • বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

পরীক্ষার ফি ও পরিশোধ পদ্ধতি

আবেদন ফরম সাবমিট করার পর প্রাপ্ত User ID ব্যবহার করে যেকোনো Teletalk Pre-paid মোবাইল থেকে ২টি SMS পাঠিয়ে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে:

  • ক্রমিক ০১ থেকে ০৭ নম্বর পদের জন্য (১৫ ও ১৬তম গ্রেড): সর্বমোট ১১২/- টাকা (আবেদন ফি ১০০ টাকা + টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকা)।
  • ক্রমিক ০৮ ও ০৯ নম্বর পদের জন্য (২০তম গ্রেড): সর্বমোট ৫৬/- টাকা (আবেদন ফি ৫০ টাকা + টেলিটক সার্ভিস চার্জ ০৬ টাকা)।
  • অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ): সকল পদের জন্যই সর্বমোট ৫৬/- টাকা।

SMS প্রেরণের নিয়মাবলী

  • প্রথম SMS: DCBOGURA <space> User ID লিখে Send করুন 16222 নম্বরে।
  • (উদাহরণ: DCBOGURA ABCDEF)

  • দ্বিতীয় SMS: DCBOGURA <space> Yes <space> PIN লিখে Send করুন 16222 নম্বরে।
  • (উদাহরণ: DCBOGURA YES 12345678)

অনলাইনে আবেদনের নিয়মাবলী

১. নির্ধারিত আবেদন ওয়েবসাইটে প্রবেশ করুন: https://dcbogura.teletalk.com.bd।

২. কাঙ্ক্ষিত পদের নাম বেছে নিয়ে অ্যাপ্লিকেশন ফরম পূরণ করুন।

৩. নির্ধারিত স্থানে রঙিন ছবি (৩০০ × ৩০০ পিক্সেল, সর্বোচ্চ 100KB) এবং স্বাক্ষর (৩০০ × ৮০ পিক্সেল, সর্বোচ্চ 60KB) আপলোড করুন।

৪. আবেদন সাবমিট শেষে প্রাপ্ত Applicant's Copy রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করুন এবং নির্ধারিত ফি পরিশোধ করুন।

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

JobAimBD App ব্যবহার করুন
মোবাইলে আরও দ্রুত চাকরির প্রস্তুতি নিন।